সংরক্ষিত আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র নিলেন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী, বাংলাদেশ মহিলা সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ফারহানা রেজা পিউলী। তিনি দলীয় কার্যালয় হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

অ্যাডভোকেট ফারহানা রেজার বাবা অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুবলীগের প্রতিষ্ঠাতা সদস্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি, ১/১১ এ শেখ হাসিনার অন্যতম আইনজীবী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। ফারহানার মা অধ্যাপিকা মমতাজ বেগম বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী। তিনি ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭০ এর নির্বাচন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন। তিনি গণপরিষদের এমএলএ ছিলেন।

বর্তমানে তিনি জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান। অ্যাডভোকেট ফারহানা রেজা বলেন, পেশাগত কারণে ঢাকায় বসবাস হলেও নড়াইলের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। আমার স্বপ্ন একটাই—সব সময় নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকতে পারি। বাবার আদর্শে সামনের দিকে এগিয়ে যেতে চাই।






















