০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

মার্কিন-বাংলাদেশ সম্পর্ক জোরদারে পম্পেওর আশাবাদ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদারের ব্যাপারে আশা প্রকাশ করেছেন।

বাংলাদেশের নব-নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এ আশা প্রকাশ করেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের উদারতার ভূয়সী প্রশংসা করেন।

পম্পেও রোহিঙ্গাদের তাদের নিজের দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে বাংলাদেশের সঙ্গে থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আকর্ষণীয় কূটনৈতিক ও শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার প্রশংসা করেন।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

মার্কিন-বাংলাদেশ সম্পর্ক জোরদারে পম্পেওর আশাবাদ

প্রকাশিত : ০৯:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯