০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

ফের ঢাকাসহ ৭ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপের কারণে আবারও রাজধানী ঢাকাসহ ৭টি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উপ-হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এদিকে, সারাদেশেরাতের তাপমাত্রা সামান্য এবং দিনের তাপমাত্র ১/৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

প্রসঙ্গত, বসন্ত ঋতুর আগেই এরকম একটি পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর। সে সময় দেশের কোথাও ঝড়-বৃষ্টির খবর পাওয়া যায়।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ফের ঢাকাসহ ৭ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

প্রকাশিত : ০১:২৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯