০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

ওরসে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাঙড়া এলাকায় খুলনা থেকে চট্টগ্রামে মাইজভাণ্ডারীর ওরসে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। এতে আরও ১০-১৫ জন আহত হয়েছেন। রোববার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মাহফুজ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনও হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি জানান, ওরসের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে রডবোঝাই একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

বিবি/জেজে

ট্যাগ :

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ওরসে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রকাশিত : ১০:২৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯