০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্প, উৎপত্তি ভারতে

আজ রবিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৮ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ভূমিকম্পটির উৎপত্তি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে। ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজ্যটির সীমান্তবর্তী বাংলাদেশের চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনীসহ দক্ষিণ-পূর্বাঞ্চলও।

ভূমিকম্পটি ৪ দশমিক ৮ মাত্রার উল্লেখ করে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, এটি মিজোরামের সাইহা জেলার ১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। সাইহা রাঙামাটি জেলার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্প, উৎপত্তি ভারতে

প্রকাশিত : ১০:৪০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯