১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

আব্দুর রহিমের কুলখানি আগামী শুক্রবার

কুমিল্লার গোবিন্দপুরে আব্দুর রহিমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও কুলখানি আগামী শুক্রবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।

কুমিল্লার কৃতি সন্তান প্রতিজ্ঞা পরিষদের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান সভাপতি, বিআরডিবি’র প্রাক্তন পরিচালক, কুমিল্লার কো-অপারেটিভ আন্দোলনের পুরোধা ব্যক্তি ড. আকতার হামিদ খান-এর সহযোদ্ধা কুমিল্লা কেটিসিসি-এর প্রাক্তন পরিচালক এবং কুমিল্লা হকফাউন্ডেশনের সভাপতি জনাব আব্দুর রহিম তাঁর নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে গত শনিবার দিবাগত রাত ১১.৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহিওয়াইন্নাইলাইহিরাজিউন)।

মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর ১ম নামাজে জানাযা রোববার সকাল ৯:৩০ মিনিটে মরহুমের বাস ভবন ‘লুসিডা’ বাড়ী ২৬, সড়ক-৩৪, সেক্টর-৭ উত্তরা, ঢাকায় অনুষ্ঠিত হয়।

মরহুমের ২য় নামাজে জানাযা ঐ দিনই বাদ মাগরিব কুমিল্লার শাকতলা, গোবিন্দপুর ঈদগা ময়দানে অনুষ্ঠানের পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের রূহের মাগফেরাত কামনা করে আগামী ২২ ফেব্রুয়ারি ২০১৯ইং রোজ শুক্রবার বাদ জু’মা তাঁর নিজ বাসভবন কুমিল্লার গোবিন্দপুরে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া মাহ্ফিলে সকল আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আব্দুর রহিমের কুলখানি আগামী শুক্রবার

প্রকাশিত : ০৯:০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯