০৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ঢাকার কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৪১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
  • 142

রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকায় আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- মেট্রোরেল নির্মাণ কাজের জন্য গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কাজ চলছে। এজন্য মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলোর মধ্যে আছে- মিরপুর, শ্যামলী, মনিপুরীপাড়া, আগারগাঁও, ধানমণ্ডি, মোহাম্মদপুর, গণভবন, জাতীয় সংসদ ভবন, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ গ্রিনরোড, পুরান ঢাকার সব এলাকা, বঙ্গভবন, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা এলাকা, বনশ্রী, নন্দীপাড়া, মগবাজার, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, মিন্টো রোড, তেজগাঁও, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, কমলাপুর এবং কাছাকাছি এলাকা। এসব এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আশুলিয়ায় সঞ্চালন লাইনে ত্রুটির কারণে শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত সাভার, আশুলিয়া এবং রাজধানীর উত্তরা, গাবতলী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডিসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল। ফলে চরম ভোগান্তিতে পড়েন এসব এলাকার মানুষ।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস চট্রগ্রাম

ঢাকার কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ১০:৪১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯