০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

সংসদে যোগ দিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

একাদশ সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। গত ২০ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর আজ রবিবার তারা অধিবেশনে যোগ দেন। চারদিন বিরতির পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বিকেলে অধিবেশন শুরু হওয়ার আগেই সংরক্ষিত আসনে নবনির্বাচিত এমপিরা নিজ নিজ আসন গ্রহণ করেন।

অধিবেশনে মাগরিবের নামাজের বিরতি দেওয়ার আগে স্পিকার শিরীন শারমিন বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য আজকের বৈঠকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি, সংসদীয় কার্যক্রমে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং তাদের এই অংশগ্রহণের মধ্য দিয়ে সংসদ আরো কার্যকর ও প্রাণবন্ত হবে।’

এ সময় সংসদে উপস্থিত থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সংরক্ষিত আসনের এমপিদের স্বাগত জানান।

এর আগে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সম্পূরক প্রশ্ন করতে গিয়ে বিরোধী দলের পক্ষ থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের স্বাগত জানান।

উল্লেখ্য, ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে এখন পর্যন্ত নির্বাচিত হয়েছেন ৪৯ জন। এরমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪৩, জাপার ৪, ওয়াকার্স পার্টির একজন এবং স্বতন্ত্র একজন নারী এমপি রয়েছেন। এরমধ্যে একুশে পদকপ্রাপ্ত ও বিশিষ্ট অভিনেত্রী সুবর্ণা মুস্তফাও রয়েছেন। বাকি একটি আসন পাবে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত আটজন সংসদ সদস্য এখনো শপথ নেননি, সংরক্ষিত মহিলা আসনে ঐক্যফ্রন্ট কাউকে মনোনয়নও দেয়নি।

এদিকে সংসদের মূলতবি অধিবেশন শুরুর আগে সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের অনেককেই দেখা গেছে নিজের আসনে বসে, দাঁড়িয়ে মোবাইলে সেলফি তুলতে। কেউ কেউ গ্রুপ ছবিও তোলেন, ছবি তুলতে সাহায্য করেন অধিবেশন কক্ষে দায়িত্ব পালনকারী সংসদ সচিবালয়ের স্টাফরা।

অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির সময় আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত আসনের নারী এমপিদের বেশ ক’জন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পা ছুঁয়ে সালাম করেন। এ সময় কারও কারও মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সংসদে যোগ দিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

প্রকাশিত : ০৮:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯