০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় তদন্ত কমিটি গঠন

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টার ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনেন্দ্র নাথ সরকারকে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর নির্দেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কবে নাগাদ তদন্ত প্রতিবেদন দিতে হবে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি।

কমিটিতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাব্বির হোসেনকে প্রধান করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- বিমান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জনেন্দ্রনাথ সরকার, সিভিল এভিয়েশনের পরিচালক (ফ্লাইট সেফটি) উইং কমান্ডার জিয়া, সিকিউরিটি কনসালটেন্ট গ্রুপ ক্যাপ্টেন (অব.) আলমগীর এবং বিমানের পরিচালক (প্লানিং) এয়ার কমোডোর (অব.) মাহবুব জাহান খান।

উল্লেখ্য, গতকাল রোববার বিকেলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বিজি-১৪৭ ফ্লাইটটি এক অস্ত্রধারী যুবক ছিনতাইয়ের চেষ্টা করে। পরে বিকেল ৫টা ৪০ মিনিটে উড়োজাহাজটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বিমান ছিনতাই চেষ্টাকারী সন্দেহভাজন অস্ত্রধারীকে ধরতে কমান্ডো অভিযান পরিচালিত হয়। এরপর ছিনতাইকারীর নিহত হওয়ার মধ্য দিয়ে রুদ্ধশ্বাস এই অভিযান শেষ হয়।

>>ছিনতাইয়ের চেষ্টা, শাহ আমানতে দুবাইগামী বিমান ঘিরে রেখেছে পুলিশ

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১০:০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯