০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মিরপুরে আগুনে গৃহকর্মীর মৃত্যু

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকার দক্ষিণ বিশিল এলাকায় আগুনে লিজা (১৮) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ বিশিল এলাকায় ছয়তলার একটি ভবনের চারতলায় আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটিরত কর্মকর্তা এরশাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিরপুর-১ নম্বর এলাকার দক্ষিণ বিশিল এলাকায় ছয়তলার একটি ভবনের চারতলায় এক দম্পতি ও তার গৃহকর্মী লিজা থাকেন। সকালে ওই দম্পতিরা অফিসে চলে গেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গৃহকর্মী লিজা দগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

তিনি জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে বাসার রুমে থাকা এসিতে আগুন লেগেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ লিজাকে হাসপাতালে আনা হলে ১১টার দিকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

এএসআই পিয়ারুল হত্যা: আসামি পলাশের ফাঁসির আদেশ

মিরপুরে আগুনে গৃহকর্মীর মৃত্যু

প্রকাশিত : ০১:৪০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯