০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

বিমান ছিনতাইচেষ্টা: ক্রুদের পুরস্কৃত করার দাবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তজাতিক বিমানবন্দরে ছিনতাইয়ের কবলে পড়া দুবাইগামী বিমানের ওই ফ্লাইটে কর্মরত ক্রুদের পুরস্কার দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য মঈনুদ্দীন খান বাদল।

আজ সোমবার স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর উদ্দেশে তিনি বলেন, ওই উড়োজাহাজে পাইলটসহ যেসব ক্রু কাজ করেছেন, প্রত্যেকে অসম সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাদের কারণেই যাত্রীদের কেউ হতাহত হয়নি। আমি এই সংসদে আপনার (স্পিকার) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাব, তাদের পুরস্কৃত করা হোক।

জাসদ নেতা বাদল বলেন, পত্র-পত্রিকায় এসেছে আমি ওই প্লেনের যাত্রী ছিলাম। আসলে আমি বিমানের ওই ফ্লাইটের যাত্রী ছিলাম না। ভুলটা ভাঙিয়ে দিলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রাম গিয়েছিলেন আমি সেখান থেকে ঢাকায় আসার জন্য বিমানবন্দরে গিয়েছিলাম। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ শিংও সেখানে ছিলেন। আমি সংসদ সদস্য (এমপি) হিসেবে নৈতিক কারণেই তখন টার্মাকে গিয়েছিলাম।

তিনি আরো বলেন, পত্র-পত্রিকায় এসেছে পাইলটের সঙ্গে ছিনতাইকারীর মল্লযুদ্ধ ও গুলি হয়েছে। আসলে এসব কিছুই হয়নি। আমাদের দেশে প্রকৃত বীরদের যথাযথ সম্মানিত হয় না। পাইলট, ক্রুরা সাহসিকতার সঙ্গে এই ঘটনা মোকাবিলা করেছেন। আমি প্রধানমন্ত্রীকে বলবো এদের পুরস্কৃত করা উচিত।

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

বিমান ছিনতাইচেষ্টা: ক্রুদের পুরস্কৃত করার দাবি

প্রকাশিত : ০৯:৪৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯