০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানী ও এর আশপাশে মৃদু ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশের ভেতরেই। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আবহাওয়াবিদ মমিনুল হক এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকার আগারগাঁও আবহাওয়া অধিদফতর থেকে ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে গাজীপুর-নরসিংদী এলাকায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১।’

রাজধানীর উঁচু ভবনগুলোতে অবস্থানকারীদের কাছে ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে। যারা নিচে ছিলেন তাদের অনেকেই কম্পন টের পাননি।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাজধানী ও এর আশপাশে মৃদু ভূমিকম্প

প্রকাশিত : ১১:৫৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯