০৪:০১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

বিশ্বকাপ থেকে পাকিস্তানের নির্বাসন: গাঙ্গুলি

পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় আধা সামরিক বাহিনীর ৪৬ সদস্য নিহতের পর ‍দু’দেশের মধ্যে এখন যুদ্ধাবস্থা। পাকিস্তানকে সবদিক থেকে একঘরে করতে এখন বিশ্বকাপ থেকে নির্বাসনে পাঠানোর প্রস্তাব করেছে ভারত। এজন্য আইসিসিকে তারা চিঠিও দিয়েছে। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ বয়কটের কথাও ভাবছে ভারত। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে এক ঘরে করে দিতে কোমর বেঁধে লেগেছে ভারত।

সুপ্রিম কোর্ট নিযুক্ত বিসিসিআইি এর কমিটির প্রধান বিনোদ রাই তো দক্ষিণ আফ্রিকার উদাহরণ টেনে পাকিস্তানকে সমস্ত খেলাধুলো থেকে নির্বাসিত করা উচিত বলে মনে করেন। কিন্তু বাস্তবে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে নির্বাসিত করা নিয়ে সন্দিহান খোদ ভারত দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

একটি ভারতীয় একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে ভারত এখন আর দ্বিপাক্ষিক সিরিজে খেলে না। ভারত-পাকিস্তান শেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ২০০৬ সালে। কিন্তু পাকিস্তানকে বিশ্বকাপের আসর বা আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করার যে চেষ্টা সেটা কতটা সফল হবে, তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। কারণ এটা খুব বড় ব্যাপার।’

দিল্লিতে অনুষ্ঠিত শুটিং বিশ্বকাপে পাকিস্তানের দুই শুটারকে ভিসা না দিয়ে উল্টে ভারতই বিপাকে পড়ে গেছে। দুই পাক শুটারকে ভিসা না দেওয়ায় ভবিষ্যতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধীনে থাকা কোনও মেগা ইভেন্টের আয়োজন করতে সমস্যায় পড়বে ভারত। সৌরভ বলেন, ‘দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ করতে পারে যে কোনও দেশ। সেটা তাদের ব্যাপার। কিন্তু অন্য কোনও দেশকে নির্বাসিত করার বিষয়টি সেই সংশ্লিষ্ট খেলার নিয়ামক সংস্থার ওপরই নির্ভর করবে।’

পাশাপাশি প্রশাসনিক দিক থেকে সৌরভের যুক্তি, ‘আইসিসি আলাদা একটি প্রতিষ্ঠান। বিশ্বকাপ সম্পূর্ণ আলাদা একটি প্রতিযোগিতা। এটা কোনও দ্বিপাক্ষিক সিরিজ নয়। আমার মনে হয়, পাকিস্তানকে বিশ্বকাপ বা আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাতিল করা সম্ভব নয়। যদিও বিশ্বকাপের এখনও অনেক দেরি আছে। কিন্তু ভারত সরকারের পক্ষে আইসিসিতে গিয়ে পাকিস্তানকে নির্বাসিত করার দাবি জানানোর বিষয়টি খুব কঠিন হবে।’

বিবি/রেআ

ট্যাগ :

ন্যায্য মজুরি, ৯ম পে-স্কেল বাস্তবায়ন ও মর্যাদার দাবিতে রেলপথে অবস্থান কর্মসূচি

বিশ্বকাপ থেকে পাকিস্তানের নির্বাসন: গাঙ্গুলি

প্রকাশিত : ০৩:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯