১২:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

টায়ারের গোডাউনে আগুন

রাজধানীর বিভিন্ন্ জায়গায় প্রতিদিন ঘটছে অগ্নিকান্ড। পুরান ঢাকায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নবাবপুরে মানুসি সিনেমা হলের সামনে একটি পুরাতন টায়ারের গোডাউনে আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডে প্রাণহানী বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার অগ্নিকাণ্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২ টা ৩০ মিনিটের দিকে নবাবপুর মানুসি সিনেমা হলের সামনে একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ৫টি ইউনিট পাঠানো হয়েছে। আগুন এখনো জ্বলছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই ফিরল ফুটবল

টায়ারের গোডাউনে আগুন

প্রকাশিত : ০৩:৪২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯