১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

প্রাথমিক শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার সকাল ১০টায় এ অনুষ্ঠানে যোগদান করেন তিনি।

কিছুক্ষণের মধ্যে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া জাতীয় শিক্ষা পদক বিতরণ করবেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষা সপ্তাহ উপলক্ষে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০১৯ আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ১২ থেকে ১৮ মার্চ, ঢাকা মহানগর ও ২৫টি উপজেলা পর্যায়ে ২০ থেকে ২১ মার্চ, জেলা পর্যায়ে ২৪ থেকে ২৫ মার্চ, বিভাগীয় ও মহানগর পর্যায়ে ৩০ থেকে ৩১ মার্চ এবং জাতীয় পর্যায়ে ১২ থেকে ১৩ মে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ বছর ১৩ মার্চ থেকে ১৯ মার্চ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উদযাপন করা হবে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের এবারের প্রতিপাদ্য হলো ‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’। এ সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস, দেশের ও বিদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শোভাযাত্রা, সেমিনার, আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানে দেশাত্মবোধক গান, নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, জারি গান, লোকনৃত্যসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা রয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই ফিরল ফুটবল

প্রাথমিক শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০:৩৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০১৯