০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

আমিনের বিজয়, কুলাউড়ায় আনন্দের বন্যা

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত এডভোকেট আমিন উদ্দিন সভাপতি নির্বাচিত হওয়ায় কুলাউড়ায় আনন্দের বন্যা বইছে। এখানকার সর্বস্তরের মানুষ আমিন উদ্দিনের বিজয়কে স্বাগত জানিয়েছেন শ্রদ্ধাভরে। স্থানীয়রা জানিয়েছেন কুলাউড়ার কৃতি সন্তান আমিন উদ্দিন তাদের গৌরবের বিষয়। গত ১৩ ও ১৪ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে এডভোকেট আমিন উদ্দিন সভাপতি নির্বাচিত হন।

আমিন উদ্দিনের বর্ণাঢ্য জীবন:
এডভোকেট আমিন উদ্দিন ১৯৬০ সালে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বাদে ভুকশিমইল গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। বাবা এমএ গনি পেশায় ছিলেন সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্টার। সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন তিনি। এডভোকেট আমিন উদ্দিনের মা মরিয়ম বেগম ছিলেন গৃহিনী ও শিক্ষানুরাগী।
এডভোকেট আমিন উদ্দিন প্রাথমিক শিক্ষা অর্জন করেন স্থানীয় ব্রহ্মণবাজারের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে ভর্তি হন ঢাকার ওয়েস্ট এন্ড হাইস্কুলে। ১৯৭৮ সালে এই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।

পরে ঢাকা কলেজ থেকে স্নাতক ও ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে এল এল বি ডিগ্রি অর্জন করেন। জগন্নাথ কলেজ থেকে এমএ ডিগ্রি লাভ করেন পরবর্তীতে। এর পরপরই নিজকে নিযুক্ত করেন আইন পেশায়। আইন পেশায় ধীরে ধীরে সফলতা আসতে থাকে। আইনজীবীদের কাছে তিনি হয়ে উঠেন আপনজন। প্রধান বিচারপতির কাছ থেকে গ্রহণ করেন সিনিয়র আইনজীবীর খেতাব।
১৯৯৬ সালে তিনি ডেপুটি রেজিস্টার নিযুক্ত হন। ২০০৫ সালে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এডভোকেট আমিন উদ্দিনের স্ত্রী আফসারী আমিন শিবলী একজন শিক্ষানুরাগী। রায়হান আমিন ও নাহিয়ান আমিন নামে তাদের দুই পুত্র সন্তান রয়েছে।

আমিন উদ্দিনের সহোদর ভাই আবু মোহাম্মদ বদর উদ্দিন আমিন, আবু মোহাম্মদ সালাউদ্দিন, বোন হাসনা বেগম, চাচাতো বড় ভাই আফতাব উদ্দিন ও ভাতিজা অধ্যাপক মোতাহের হোসেনের সাথে যোগাযোগ করলে তারা সকলের দোয়া কামনা করেছেন।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

আমিনের বিজয়, কুলাউড়ায় আনন্দের বন্যা

প্রকাশিত : ০৩:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯