০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

চট্টগ্রাম ও পার্বত্যাঞ্চলের ৩১ উপজেলায় নির্বাচন সোমবার

  • জাহিদ ,লামা
  • প্রকাশিত : ০৩:৫৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯
  • 140

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে চট্টগ্রাম এবং পার্বত্যাঞ্চলের ৩১টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার।

এর মধ্যে চট্টগ্রাম জেলার ৫টি উপজেলার মধ্যে মাত্র একটি উপজেলায় চেয়ারম্যান পদে এবং অপর ৪টি উপজেলায় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামীকাল চট্টগ্রাম জেলার যেসব উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো সীতাকুন্ড, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও হাটহাজারী। এর মধ্যে শুধুমাত্র ফটিকছড়ি উপজেলাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা হবে।

অপর উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া চট্টগ্রামের মিরসরাই উপজেলা ও রাউজান উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এ কারণে এই দুই উপজেলায় নির্বাচন হবে না।

বৃহত্তর চট্টগ্রামের যেসব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো কক্সবাজার জেলার চকরিয়া, পার্বত্য রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি সদর, লংগদু, নানিয়ারচর, কাপ্তাই, জুরাছড়ি, বাঘাইছড়ি, কাউখালী, বরকল, রাজস্থলী ও বিলাইছড়ি। বান্দরবান জেলার সদর, রোয়াংছড়ি, আলীকদম, থানচি, লামা, রুমা ও নাইক্ষ্যংছড়ি। খাগড়াছড়ি জেলার সদর, মানিকছড়ি, লক্ষীছড়ি, দীঘিনালা, মহালছড়ি, পানছড়ি, মাটিরাঙ্গা ও রামগড় উপজেলা।

ইতোমধ্যে চট্টগ্রামের উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়িতে তিন প্লাটুন বিজিবি, ১৫শ’ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ব্যালট পেপারসহ সকল নির্বাচনী সামগ্রী এরমধ্যে উপজেলাগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, নির্বাচন অনুষ্ঠানে আইন-শৃংখলা রক্ষায় পুলিশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

চট্টগ্রাম ও পার্বত্যাঞ্চলের ৩১ উপজেলায় নির্বাচন সোমবার

প্রকাশিত : ০৩:৫৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯