মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া, ষাটনল, পাচানী, শিকারীকান্দি সহ বিভিন্ন এলাকায় ব্যাপক গন সংযোগ করেন মতলব উত্তর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ- সম্পাদক মেতাহার হোসেন সুফল।
ষাটনল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে মঙ্গলবার বিকেলে পথ সভা অনুষ্টিত হয়।এতে সভাপতিত্ব করেন সাবেক মেম্বর মোহন মিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।
বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী,ভাইস চেয়ারম্যান প্রার্থী মোতাহের হোসেন সুফল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এটিএম শহীদুজ্জামান রবি, বিশিষ্ট ব্যাবসায়ী আতিক উল্যাহ আতিক, মতলব উত্তর উপজেলা যুবলীগের সহ- সভাপতি কামরুজ্জামান ইয়ার, সাংগঠনিক সম্পাদক সলিম উল্যাহ বারী চৌধুরী সোহেল, ছেংগারচর পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান মিয়া, আওয়ামীলীগ নেতা গোলাম হোসেন, আবদুস ছাত্তার, আবদুস সোবহান, ছাত্রলীগের নেতা ফরহাদ হোসেন প্রমুখ।





















