০২:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

মিরপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষক নিহত

রাজধানীতে সড়ক পার হতে গিয়ে তেলের লরিতে চাপা পড়ে আবদুর রাজ্জাক নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে মিরপুর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রাজ্জাক মেহেরপুর সদর এলাকার বাসিন্দা। তিনি পেশায় মাদ্রাসাশিক্ষক ছিলেন।

মিরপুর থানার এসআই মঞ্জুরুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে মিরপুর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হতে গিয়ে তেলের লরিতে চাপা পড়েন মাদ্রাসাশিক্ষক রাজ্জাক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

রাজধানীতে ভোটের দিনে সর্বোচ্চ নিরাপত্তা, মোতায়েন স্পেশাল ইউনিট

মিরপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষক নিহত

প্রকাশিত : ১২:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯