১৯৭১ এর ২৫শে র্মাচ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মুরাদনগর উপজেলা প্রশাসন। শনিবার সকালে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়মের সভাপতিত্বে ও সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার স ালনায় এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রায়হান মেহবুব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীনূর বশির, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার,
আলোচনা সভায় বক্তারা ২৫ শে মার্চ রাত ১২ টা ১ মিনিটে অপারেশন সার্চলাইটের মাধ্যমে শুরু হয় ইতিহাসের নৃশংসতম গনহত্যা। ২৫ মার্চ রাতে ঢাকা নগরীর নিরীহ -নিরস্ত্র মানুষের উপর পাকবাহিনী ট্যাংক, ও ভারি অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে। মূহর্তে দাউ দাউ করে সারা শহরে আগুন জ¦লতে থাকে। পাক বাহিনীর গোলাবর্ষনে আর গুলির শব্দের মধ্যে দিয়ে শুরু করেছিল ইতিহাসের পৈশাচিক হত্যাকান্ড। শুরু হয়েছিল বাঙ্গালি নিধনে গনহত্যা। লক্ষাধিক লোককে ঐ এক রাতে হত্যা করেছিল পাকবাহিনী। অত্যান্ত হৃদয় নিংরানো ভাষায় ফুটিয়ে তুলেছেন পৃথিবীর ইতিহাসে কাপুরুষ রচিত ৭০ এর ২৫ মার্চ গনহত্যা দিবসের আলোচনা সভা।
এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা শাহ্ মো: ইকবাল মনসুর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মমিনুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম :
মুরাদনগরে গনহত্যা দিবসে আলোচনা সভা
-
মমিন মোল্লা, কুমিল্লা উত্তর - প্রকাশিত : ০৮:০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯
- 129
ট্যাগ :
জনপ্রিয়





















