০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

মৌলভীবাজারে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম গ্রহণ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে একই পরিবারের ৫ সনাতন ধর্মাবলম্বী ২৪ মার্চ রোববার রাত আনুমানিক ১০ টায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ভাটেরা ইউনিয়ন পরিষদে তারা স্বেচ্ছায় ইসলাম ধর্মগ্রহণ করেছে বলে ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও কলোনীতে বসবাসরত নিতাই দাস (৫০) ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী হন। বিষয়টি তিনি ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান নজরুল ইসলাম তাঁদের ইসলাম ধর্ম গ্রহণের উদ্যোগ নেন। রোববার রাতে ইউনিয়ন পরিষদেই তাদের ধর্মান্তরিত করা হয়। পবিত্র কালিমা পড়ে নিতাই দাসের পরিবারের ৫ সদস্য ইসলাম গ্রহণ করেন।
ধর্মান্তরিত হওয়ার পর নিতাই দাসের নাম পরিবর্তন করে ইব্রাহিম, স্ত্রীর নাম রহিমা, ছেলের নাম ইসমাইল এবং মেয়ের নাম কুলছুমা ও ফাতেমা রাখা হয়।
ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম জানান, ইসলাম ধর্ম গ্রহণকারী পরিবারটি বর্তমানে মুসলমানদের সাহায্য ও সহযোগিতা নিরাপদে আছে। ইসলাম ধর্ম গ্রহণকালে তাদের কাপড় চোপড়সহ তাৎক্ষণিক খরচাদির ব্যবস্থা আমরা করেছি।

ট্যাগ :
জনপ্রিয়

শীর্ষ সংবাদ ডটকম সম্পাদক দুই হাজার পরিবারকে উপহার দিলেন ঈদ সামগ্রী

মৌলভীবাজারে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম গ্রহণ

প্রকাশিত : ০৮:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯