নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। ইউএনও গনপতি রায়েল সভাপতিত্বে ১৯৭১ সালের ২৫ মার্চের সেই ভয়াল ঘটনার আলোকপাত করেন উপজেলা আ’লীগের সভাপতি দেলদার হোসেন, ধামইরহাট সরকারী এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আ’লীগ সম্পাদক মো. শহীদুল ইসলাম, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি জাকিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোকলেছার আলম, চকময়রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলাল রব্বানীসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ। অপরদিকে একই ভাবে দিবসটি উদযাপন উপলক্ষ্যে র্যালী ও স্মৃতিচারণ মুলক আলোচনা সভা করে পাগল দেওয়ান ফাজিল ডিগ্রী মাদরাসা। সকাল ১০ টায় এ উপলক্ষ্যে র্যালী শেষে মাদরাসার অধ্যক্ষ আইয়ুব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আনম আফজাল হোসেন, ভাইস প্রিন্সিপাল নাজিমুদ্দিন, সহকারী অধ্যাপক শাহাবুদ্দিন প্রমুখ
০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম :
ধামইরহাটে গণহত্যা দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা
-
রেজৃয়ান আলম,ধামইরহাট - প্রকাশিত : ০৮:১৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯
- 166
ট্যাগ :
জনপ্রিয়





















