১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

লক্ষ্মীপুরে দুই উপজেলায় নৌকা, তিনটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। এতে রামগঞ্জ ও রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ করেছে। তবে লক্ষ্মীপুর সদর, রামগতি ও কমলনগরে নৌকার ভরাডুবিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
রবিবার (২৪ মার্চ) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা দেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে বিজয়ী দুই প্রার্থীর মধ্যে রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনির হোসেন চোধুরী ৮৭ হাজার ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির সিরাজ মিয়া আম প্রতীকে ২ হাজার ৩৭০ ভোট পেয়েছেন।
রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মামুনুর রশিদ নৌকা প্রতীকে ৩৬ হাজার ৬৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন হাওলাদার পেয়েছেন ২৫ হাজার ৩৩৯ ভোট।
অন্য তিন উপজেলায় নৌকার ভরাডুবিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করেছে। এর মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দোয়াত কলম প্রতীকে ৫১ হাজার ২৯৯ ভোট পেয়ে সালাহ উদ্দিন টিপু নির্বাচিত হয়েছেন।
তিনি জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কাশেম চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৯৪ ভোট।
রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীকে ২১ হাজার ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল ওয়াহেদ (বর্তমান চেয়ারম্যান) নৌকা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৪০৮ ভোট।
কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে ১৪ হাজার ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মেজবাহ উদ্দিন বাপ্পি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আমিন নৌকা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪৬১ ভোট।
প্রসঙ্গত, পঞ্চম উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে রবিবার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত একযোগে জেলার ৪৫৮টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে। এবারের নির্বাচনে জেলার ৫ উপজেলায় চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তবে রামগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুরাইয়া আক্তার শিউলি বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বেসরকারিভাবে নির্বাচিত হন।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

লক্ষ্মীপুরে দুই উপজেলায় নৌকা, তিনটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

প্রকাশিত : ০৮:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯