০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

শরীয়তপুরে ৬ উপজেলা পরিষদে নির্বাচিত হলেন যারা

শরীয়তপু‌র জেলার গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নি‌য়ে ২২ হাজার ৪৭৯ ভোট পেয়ে আওয়ামীলীগের বি‌দ্রোহী প্রার্থী ফজলুর রহমান (ঢালী) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ না‌সির উদ্দিন নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ২১ হাজার ৫৫৮টি। রোববার রা‌তে ফজলুর রহমান‌’কে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়। গোসাইরহাট রিটার্নিং অফিসার মো. আলমগীর হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। এই নিয়ে ফজলুর রহমান (ঢালী) ২য়বাবের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন।
অপরদিকে, এই নির্বাচ‌নে শরীয়তপুর সদর উপ‌জেলা প‌রিষদে ভাইস-চেয়ারম্যান মোঃ ফারুক আহ‌াম্মদ তালুকদার, জাজিরা উপ‌জেলা প‌রিষদে ভাইস-চেয়‌ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জাব্বার আকন ও ম‌হিলা ভাইস‌-চেয়ারম্যান পারভীন আক্তার (২য় বার), ন‌ড়িয়া উপ‌জেলা প‌রিষদে ভাইস-চেয়ারম্যান মোঃ জা‌কির বেপারী (২য় বার) ও ম‌হিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা (২য়বার), ডামুড্যা উপ‌জেলা প‌রিষদে ভাইস-চেয়ারম্যান আব্দুর র‌শিদ গোলন্দাজ ও ম‌হিলা ভাইস-চেয়ারম্যান খা‌দিজা খানম লাভলী, গোসাইরহাট উপজেলা প‌রিষদে ভাইস-চেয়ারম্যান শেখ মো. আবুল খা‌য়ের ও ম‌হিলা ভাইস-চেয়ারম্যান নাজমা বেগম বেসরকা‌রি ভা‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।
এরআগে শরীয়তপুরে ২৪ মার্চ ২০১৯ ইং কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনকে ঘিরে শরীয়তপুরের প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল কম।
অন্যদিকে, শরীয়তপু‌রে ৬‌টি উপ‌জেলার ম‌ধ্যে ৫‌টি উপ‌জেলা পরিষদে আগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামীলী‌গের মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হ‌য়ে‌ছেন। তারা হলেন, ডামুড্যা উপজেলায় মোঃ আলমগীর মাঝী (৩য়বার), শরীয়তপুর সদর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসেম তপাদার (২য়বার), জাজিরা উপজেলায় আলহাজ্ব মোবারক আলী শিকদার (২য়বার), নড়িয়া উপজেলায় একেএম ইসমাইল হক (২য়বার) ও ভেদরগঞ্জ উপজেলায় আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা (২য়বার)। এছাড়াও শরীয়তপুর সদর উপজেলায় মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সামিনা ইয়াছমিন, ভেদরগঞ্জ উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে আব্দুল মান্নান বেপারী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আকলিমা আক্তার লিপি (২য়বার) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

শরীয়তপুরে ৬ উপজেলা পরিষদে নির্বাচিত হলেন যারা

প্রকাশিত : ০৮:৫২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯