০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

বনানীতে আগুনে নিহত ৭

রাজধানীর বনানীর বহুতল এফ আর টাওয়ারে ভয়াবহ আগুনে ৭ জন নিহত হয়েছেন। এছাড়া ২৮ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন বিদেশি। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরমান আলী।

তিনি বলেন, ‘নিহতদের মধ্যে রয়েছেন পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মো. মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর রহমান (৬৬) ও মো. মনির (৫০)।’

পুলিশ জানায়, আমেনা মারা গেছেন অ্যাপোলো হাসপাতালে। পারভেজ সাজ্জাদ বনানী ক্লিনিকে, নিরস চন্দ্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং মামুন, মাকসুদুর ও মনির ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। তাদের লাশ সংশ্লিষ্ট হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

শীর্ষ সংবাদ ডটকম সম্পাদক দুই হাজার পরিবারকে উপহার দিলেন ঈদ সামগ্রী

বনানীতে আগুনে নিহত ৭

প্রকাশিত : ০৬:২৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯