০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

বিপিএইচআরএস-এর ‘মেম্বারস গালা নাইট’

যে কোন কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ মানবসম্পদ (এইচআর) বিভাগ। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় হয়ে গেল দেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে মানবসম্পদ বিভাগে কর্মরতদের অন্যতম সংগঠন ‘বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস হিউম্যান রিসোর্সেস সোসাইটি (বিপিএইচআরএস)’ এর মেম্বারস গালা নাইট ২০১৯।

রাজধানীর ধানমন্ডিস্থ রাপা প্লাজা’র আরাজ রুফটপ রেস্টুরেন্ট-এ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট মুনিরুল ইসলাম, জেনারেল সেক্রেটারি ড. সায়েম আহমেদসহ সংগঠনের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের চিফ মার্কেটিং অফিসার আবু আসলাম ও হেড অফ কর্পোরেট সেলস তানিম কুরাইশী।

অনুষ্ঠানটির স্পন্সর করেছেন হিরো মটরসাইকেলের বাংলাদেশে একমাত্র পরিবেশক নিলয় মটরস লিমিটেড।

অনুষ্ঠানে বাংলাদেশের সকল ফার্মাসিউটিক্যালস কোম্পানির এইচআর কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকলের মধ্যে আকর্ষণীয় র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

বিপিএইচআরএস-এর ‘মেম্বারস গালা নাইট’

প্রকাশিত : ০৪:২৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯