০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

অগ্নিকাণ্ডে আর কেউ নিখোঁজ নেই: পুলিশ

ঢাকার বনানীতে এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আর কেউ নিখোঁজ নেই। ঘটনায় আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

শুক্রবার দুপুরে গুলশান জোনের উপ-কমিশনার (ডিসি) মুশতাক আহমেদ বলেন, ২৫ জনের লাশ পাওয়া গেছে। ২৪ জনের লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে। তবে একজনকে শনাক্ত করা যায়নি। দুর্ঘটনায় হতাহত সবাইকে উদ্ধার করা হয়েছে। কোনো নিখোঁজের খবর পাওয়া যায়নি। ৭৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দুপুরে বনানীর কামাল আতাতুর্ক সড়কের ২২ তলা এফ আর টাওয়ারে আগুন লাগে। প্রায় সাড়ে ৫ ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

অগ্নিকাণ্ডে আর কেউ নিখোঁজ নেই: পুলিশ

প্রকাশিত : ০৯:৪১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯