১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ঢাকায় ঝড়ে ৩ জনের মৃত্যু

ঢাকায় কালবৈশাখী ঝড়ে তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঝড় শুরু হলে পুরানা পল্টন এলাকায় ভবন থেকে ইট পড়ে হানিফ মিয়া (৪৫) নামে এক চা বিক্রেতা আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, সংসদ ভবন এলাকায় গাছ ভেঙে পড়ে একজন পথচারী নারীর মৃত্যু হয়। একই সময় মিরপুর শেওড়াপাড়া এলাকায় দুলাল মিয়া (৩৫) নামে এক গাড়িচালক দেয়াল ধসে মারা যান।

এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কের ওপর গাছ ভেঙে পড়েছে। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটিও। এতে রাস্তায় যান চলাচলে ব্যাঘাত ঘটছে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

ঢাকায় ঝড়ে ৩ জনের মৃত্যু

প্রকাশিত : ০১:২২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯