নির্বাচন ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মধ্য চৈত্রের আকস্মিক ঝড়ের কবলে পড়ে প্রিসাইডিং অফিসারসহ ২২ জনের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যার পর মুন্সীগঞ্জের চর হোগলায় এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে নামে কোষ্ট গার্ডের সদস্যরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া খবরে জানা যায়, কোস্ট গার্ড সদস্যরা তাদের উদ্ধার অভিযানে ১৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে । তবে এখনো পর্যন্ত ৮ জন নিখোঁজ রয়েছে জানিয়েছে কোস্ট গার্ড জানায় বাকিদের উদ্ধারে এখনো অভিযান চলছে।
রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরহোগলা এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- প্রিসাইডিং অফিসার বোরহান উদ্দিন ও নারায়নগঞ্জ ট্রাফিক পুলিশের এটিএসআই মো. সেলিম ও নারী আনসার সদস্যের নাম জানা যায়নি। এ ঘটনায় সাঁতরে তীরে উঠেছেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যসহ ১৪ জন।
ঘটনার খবর পেয়ে গজারিয়া, মুন্সিগঞ্জ, সোনারগাঁ পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন বলেন, সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় নির্বাচন ডিউটি শেষে প্রিসাইডিং অফিসার ও পুলিশ সদস্যদের একটি টিম ট্রলারে করে নারায়ণগঞ্জ সদরে ফিরছিলেন।
বিবি/ ইএম





















