০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

আবাহনীর কী গ্রুপ পর্বের গেরো খুলবে?

গত ১১ বছরে আবাহনী অংশ নিয়েছে ৭ টি আন্তর্জাতিক আসরে পাঁচটি এএফসি প্রেসিডেন্টস কাপ ও দুটি এএফসি কাপ । কিন্তু বাংলাদেশের অন্যতম জায়ান্টরা কখনোই খুলতে পারেনি প্রথম পর্বের গেরো। ঘরের মাঠে বাঘ হয়েও আন্তর্জাতিক আসরে আবাহনী একটি সাদামাটা দল। এমন কি জয়ও হাতে গোনা। দুটি এএফসি কাপে অংশ নিয়ে আকাশি-হলুদরা দুটি জয় পেয়েছে মাত্র। এএফসির টুর্নামেন্টগুলোয় আবাহনীর পারফরম্যান্স হতাশাজনকই।

এক সময় এশিয়ার ক্লাবগুলো নিয়ে তিনটি টুর্নামেন্ট আয়োজন করতো এএফসি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, এএফসি কাপ ও এএফসি প্রেসিডেন্টস কাপ-এই তিনটির মধ্যে বাংলাদেশের ক্লাবগুলোর সুযোগ হতো প্রেসিডেন্টস কাপে। ২০০৮ সাল থেকে এএফসির ক্লাব টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে এএফসি প্রেসিডেন্টস কাপ। নিজের সারির ক্লাবগুলো প্রথমে এএফসি কাপের গ্রুপ পর্ব খেলে যোগ্যতা অর্জন করতে হয় নকআউট পর্বের।

আবাহনী ২০১৭ ও ২০১৮ সালে দুটি এএফসি কাপ খেলে দুইবারই বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। ১২ টি ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র দুটিতে। দুটি ড্র করে ৮টি হেরেছে। আবাহনী সমর্থকদের কাছে যা মোটেও তৃপ্তির নয়। এএফসি কাপের গ্রুপ পর্ব টপকানোর সেরকম পরিকল্পনাও কখনো চোখে পড়েনি। যেন সুযোগ পায়, অংশ নেয় আর কোনোমতে মিশন শেষ করে-এটাই আবাহনীর নিয়ম।

এবার আবাহনী এএফসি কাপের মিশন শুরু করতে নেপাল যাওয়ার আগে নকআউট পর্বে ওঠার লক্ষ্যের কথা বলে গেছেন। দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেছেন, তারা এবার পরের রাউন্ডে ওঠার লক্ষ্য নির্ধারণ করেছেন। কোচও সিরিয়াস। একজন বিদেশি পরিবর্তন করে তিনি সেই সিরিয়াসনেস দেখিয়েছেন।

দক্ষিণ এশিয়া যে চারটি ক্লাব নকআউট পর্বে ওঠার লড়াইয়ে নামছে তাদের শক্তির পার্থক্য আকাশ-পাতাল নয়। নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাব ও ভারদের দুটি ক্লাব মিনারভা পাঞ্জাব ও চেন্নাইয়ান এএফসিকে টপকে পরের রাউন্ডে ওঠা আবাহনীর জন্য যে একেবারেই কঠিন তা নয়।

বুধবার নেপালের দলটির বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবার এএফসি কাপ মিশন শুরু করছে আবাহনী। প্রথম ম্যাচটিকে গুরুত্ব সহকারেই নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬ বারের চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচটি জিতলে মানসিকভাবে এগিয়ে যাবে। আর সে লক্ষ্য নিয়ে কাঠমান্ডুতে কঠোর অনুশীলন করছে বাংলাদেশের জায়ান্টরা।

বিবি/রেআ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

আবাহনীর কী গ্রুপ পর্বের গেরো খুলবে?

প্রকাশিত : ০২:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯