০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

বান্দরবানে কাবাডি টুর্ণামেন্টের বিতরণী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বান্দরবানে জেলা পর্যায়ে কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বান্দরবান জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় রাজার মাঠে টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সমাপনী খেলায় লামা উপজেলা কাবাডি দল ৩০-১০ পয়েন্টে বান্দরবান সদর উপজেলা কাবাডি দলকে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।

এসময় জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম, পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, রুমা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, সদর থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) মো:এনামুল হক ভুইয়া, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দীপ্তি কুমার বড়‍ুয়া, ধারাভাষ্যকার মাহফুজুর রশীদ বাচ্চুসহ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

এবারের জেলা পর্যায়ের কাবাডি টুর্নামেন্টে জেলার ৭ উপজেলার ৭টি দল অংশ নিয়েছে আর জেলা পর্যায়ে বিজয়ী লামা উপজেলা কাবাডি দল আগামীতে বিভাগীয় পর্যায়ে কাবাডি খেলায় অংশ নেবে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

বান্দরবানে কাবাডি টুর্ণামেন্টের বিতরণী

প্রকাশিত : ০৫:২৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯