১২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

লামায় নিহত আহতদের মাঝে চেক বিতরণ

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক শনিবার (৬ এপ্রিল) লামা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে এই অনুদানের চেক প্রদান করা হয়।

বান্দরবানের লামা উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে গত ১৭ মার্চ সড়ক দুর্ঘটনায় নিহত ১ আনসার সদস্য ও ১৯ জন আহত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ। বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, আঞ্চলিক নির্বাচন অফিসার মো. হাসানুজ্জামান, বান্দরবান জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম, নব নির্বাচিত লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, উপজেলা নির্বাচন কর্মকর্তা নববিন্দু নারায়ণ চাকমা সহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

নিহত আনসার ভিডিপি সদস্য হাফিজা বেগমের পরিবারকে ৫ লক্ষ ৫০ হাজার টাকার চেক, গুরুতর আহত ১২ জনকে ১ লক্ষ টাকা ও আহত ৮ জনকে ৫০ হাজার টাকা করে মোট ১৯ লক্ষ টাকা অনুদান প্রদান করে নির্বাচন কমিশন।
এসময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ নির্বাচনী দায়িত্বে নিহত ও আহতদের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

লামায় নিহত আহতদের মাঝে চেক বিতরণ

প্রকাশিত : ০৫:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯