কুমিল্লা জার্নালিস্ট ফোরাম অব ঢাকা’র (সিজেএফডি) সভাপতি হুমায়ুন কবির খোকন ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হেসেনসহ সংগঠনের সকল সদস্যের পক্ষ থেকে প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ায় মো. জয়নাল আবেদীনকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিযোগ পেয়েছেন মো. জয়নাল আবেদীন। সোমবার তথ্য মন্ত্রণালয়ের তথ্য ও গণযোগাযোগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব রুজিনা সুলতানার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে।
সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভার সুপারিশ মোকাবেক বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা মো. জয়নাল আবেদীনকে প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে পদোন্নতি দিয়ে তথ্য অধিদফতরে পদায়ন করা হলো।
এর আগে মো. জয়নাল আবেদীন রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের প্রেস সচিব হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্বে ছিলেন বেগম কামরুন নাহার। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেলে শূন্য হয় পদটি।
























