০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

শিক্ষক নিবন্ধন: অনুমোদন পেল নতুন ২০ বিষয়

সিলেবাসে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য এনটিআরসিএ প্রণয়নকৃত ২০টি নতুন বিষয় অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল সোমবার এ সংক্রান্ত চিঠি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) পাঠানো হয়েছে।

শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়ার জন্য নতুন ২০টি বিষয়ের সিলেবাস প্রণয়ন করে এনটিআরসিএ। গত ৭ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে সিলেবাসগুলো পাঠানো হয়। সংস্থাটির সুপারিশ অনুসারে সবগুলো বিষয়ের সিলেবাস অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

অনুমোদন পাওয়া বিষয়গুলো হলো-ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং, কমার্সিয়াল আর্ট ও কম্পিবুটার গ্রাফিক্স, সিরামিক, স্কাল্পচার, ক্রাফটস, সভ্যতার ইতিহাস ও শিল্পকলার ইতিহাস, চারু ও কারুকলা, ইন্টারন্যাশনাল বিজনেস, ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স, প্রাণী চিকিৎসা ও উৎপাদন, মৎস, কৃষি প্রকৌশল, গণিত পরিমিতি ও পরিসংখ্যান, আদব, ফিকহ, হাদীস, তফসীর ও আইসিটি।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

শিক্ষক নিবন্ধন: অনুমোদন পেল নতুন ২০ বিষয়

প্রকাশিত : ০৭:১৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯