১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

রাজশাহীতে উপজেলায় নির্বাচিতদের শপথ

রাজশাহীর আট উপজেলায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় কমিশনার নূর- উর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

অন্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, আয়েন উদ্দিন, আদিবা আনজুম মিতাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, বিএনপি নির্বাচনে আসলে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। তারপরেও নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। সরকার চেষ্টা করেছে সব দলকে নিয়ে নির্বাচন করতে।

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনগুলো হচ্ছে।

উল্লেখ্য, গত ১০ মার্চ প্রথম ধাপে রাজশাহীর এই আট উপজেলায় ভোটগ্রহণ করা হয়।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

রাজশাহীতে উপজেলায় নির্বাচিতদের শপথ

প্রকাশিত : ০৩:৫২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯