০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ ও জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আসেন। এ সময় উপস্থিত দর্শকরা তাকে হাততালি দিয়ে শূুভেচ্ছা জানান।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

সকলের সুস্থতা নিশ্চিতকল্পে ‘স্বাস্থ্যসেবা অধিকার-শেখ হাসিনার অঙ্গীকার’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার থেকে ‘জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ’ পালিত হচ্ছে।

বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যখাতের সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ অর্জন করেছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য-এমডিজি অ্যাওয়ার্ড, সাউথ সাউথ অ্যাওয়ার্ড ও গ্যাভি অ্যাওয়ার্ডের মতো আন্তর্জাতিক পুরস্কার।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০:৫৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯