কুমিল্লার হোমনায় বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বর্ষবরণ ও উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট শুরু হয়েছে । আজ মঙ্গলবার বিকাল ৪ টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
উক্ত টূর্ণামেন্টে ১টি পৌর সভা ও ৯ টি ইউনিয়নের ১০টি দল অংশ গ্রহন করবেন । উদ্বোধনী দিনে হোমনা পৌর সভা, ৫নং আছাদপুর ইউনিয়নকে ৬-১ গোলে পরাজিত করে কোয়ালিফাং গ্রুপে উঠেছে । উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,পৌর মেয়র এ্যাডভোকেট নজরুল ইসলাম ও আছাদপুর ইউনিয়ন চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠান । এছাড়া এসিল্যান্ড তানিয়া চৌধুরী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, পৌর আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু চন্দন লাল রায়,আ’লীগ নেতা ফজলুল হক মোল্লা, আবুল কাশেম প্রধান,হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, সম্পাদক মো. আক্তার হোসেন, সাবেক প্যনেল মেয়র মো.মানিক মিয়া ইমন, প্যানেল মেয়র শাহনুর আহম্মদ সুমন, ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভূইয়া, মফিজুল ইসলাম, জসিম উদ্দিন সওদাগর, কামরুল ইসলাম, তাইজুল ইসলাম মোল্লা, পৌর কাউন্সিলর ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বিবি/ ইএম





















