শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে তামজীদ (৬) ও তাহসিন (৫) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ইউনিয়নে বাইশরশি গ্রামে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। তামজীদ একই গ্রামের আবুল বাশার বেপারীর ছেলে ও করিম বেপারীর ছেলে তাহসিন।
স্থানীয়রা জানায়, দুপুরে খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে ডুবে যায় তামজীদ ও তাহসিন। পরে তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজ শুরু করে। একপর্যায়ে ওই পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
বিবি/ ইএম





















