দিনের বেলায় সব ধরনের ড্রামট্রাক চলাচল বন্ধের পর এবার শুধু রাতের বেলায় ড্রামট্রাক চলাচলের সিদ্ধান্ত নিয়েছে শ্রীপুর ড্রামট্রাক পরিবহন মালিক ও প্রশাসন ।
জানা যায় গত ২৭ মার্চ বিভিন্ন রুটে সীমিত আকারে ড্রামট্রাক চলাচল করলেও ২৮ মার্চ বিকালে প্রায় সব ধরনের ড্রামট্রাক পুলিশ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকে ।
এর মধ্য দিয়ে গাজীপুর শ্রীপুরের সঙ্গে সারা দেশের পন্য সরবারহ বন্ধ হয়ে যায়। কোনো ঘোষণা ছাড়াই গাজীপুর শ্রীপুরের সংগে ড্রামট্রাক ও দূরপাল্লার ট্রাক বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে পণ্য পরিবহন (ট্রাক)বন্ধ থাকায় কৃষকের উৎপাদিত কাঁচা তরকারি ও শাকসবজি সরবরাহ কমে যায়। অপরদিকে ট্রাক চলাচল বন্ধ থাকায় নজিমন, করিমন ও অন্যান্য মাধ্যমের চাহিদা বেড়ে যায় ।
উপজেলার বিভিন্ন সড়কে ঘুরে দেখা গেছে, এসব অনিরাপদ যানবাহনের কোন বৈধতা না থাকলেও প্রয়োজনের তাগিতে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ এগুলোতেই ঝুকছে । যা দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা বারিয়ে দিতে পারে ব্যাপক হারে । পরবর্তীতে গত ১৬ এপ্রিল আলোচনার মাধ্যমে আবারও ড্রামট্রাক চলাচল শুরু হওয়ায় ড্রামট্রাক কমিটি, ড্রাইভার, হেলপারসহ জনসাধারনের মাঝে স্বস্তি ফিরে এসেছে ।
বরমী বাজারের বিশিস্ট ব্যবসায়ি জনাব মোঃ হুমায়ুন আহমেদ বলেন এমনিতেই রাস্তা ঘাটের অবস্থা তেমন একটা ভালনা তারপর এখন বর্তমানে বর্ষার মৌসুমে আরো খারাপ এই মূহুর্তে যদি দ্রুত সময়ের মধ্যে এসব সংস্কার করা না হয় তবে দিনকেদিন অবস্থা আরো খারাপ হবে এবিষয়গুলো আমলে নিয়ে ড্রামট্রাক নিয়ে সৃস্ট ঝামেলা সমাধান করায় আমি সকলকে ধন্যবাদ জানাই ।
এবিষয়ে শ্রীপুর থানার অফিসার্স ইনসার্জ মোঃ জাবেদুল ইসলাম জানান দিনের বেলায় ড্রামট্রাক চলাচলের কারণে রাস্তায় যানজট, রাস্তায় সৃস্ট ধুলাবালি স্কুলগামী কমলমতি শিশুদের শ্বাসকষ্টসহ দুর্ঘটনার রুদে আমরা ড্রামট্রাক পরিচালনা কমিটির সাথে আলোচনা করে রাত্রে ট্রাক চালানোর সিদ্ধান্ত নিয়েছি ।
এব্যাপারে শ্রীপুর উপজেলার ড্রামট্রাক পরিবহনের সভাপতি জনাব মোঃ ইউসুফ কাজী বলেন আমাদের নেতা মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি জনগনের বিপুল গনরায় নিয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন এবং মাননীয় এমপি মহোদয়ের অঙ্গীকার একটি সন্ত্রাস, মাদকমুক্ত,মানবিক শহর গড়তে আমরা সকলেই বদ্ধপরিকর তাই আমরা মানবিক শহরের সার্থে এই সিদ্ধান্ত মেনে নিয়েছি ।
বিবি/ ইএম





















