০৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বিচার ব্যবস্থা স্বাধীন বলেই দুর্নীতিবাজদের বিচার হচ্ছে: আইনমন্ত্রী

আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সরকারের আদালতের উপর কোনও হস্তক্ষেপ নেই। বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। এর কারণেই দুর্নীতিবাজদের বিচার হচ্ছে।
বিএনপি নেতা রুহুল কবির রিজভীর ‘বিচার ব্যবস্থায় সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত হচ্ছে’ এমন মন্তব্যের প্রেক্ষিতে আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এ মন্তব্য করেন।
শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন উন্নয়ন ও সহায়তা কার্যক্রমের অনুষ্ঠানে যোগ দেন তিনি।
মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় নিম্ন আদালত তাকে সাজা দেন, পরে উচ্চ আদালতে আপিল করলে আদালত তাকে ৫ থেকে ১০ বছরের সাজা দিয়েছেন। এখানে সরকারের কোনও হস্তক্ষেপ আমি খুঁজে পাই না।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার গঠনের পর থেকেই দেশে বিচার ব্যবস্থা স্বাধীন, যা বিএনপির আমলে ছিল না।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দোলা খান, কসবা-আখাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

বিচার ব্যবস্থা স্বাধীন বলেই দুর্নীতিবাজদের বিচার হচ্ছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৩:২৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯