০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ধামইরহাটে বাল্য বিয়েকে না বললো ৬ শতাধিক বালিকা

নওগাঁর ধামইরহাটে সামাজিক সংগঠন দেখাবো আলোর পথের উদ্যোগে উপজেলার ৬ শতাধিক বালিকাকে নিয়ে বাল্য বিবাহ, যৌন হয়রানী ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামুলক বিশাল র‌্যালী ও সমাবেশের আয়োজন করা হয়। সকাল ৮ টায় উপজেলার সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জনপ্রতিনিধি, সুশিল সমাজ, ইউপি চেয়ারম্যান, মেম্বার ইমাম ও কাজীদের নিয়ে প্রায় সহ¯্রাধিক লোকজনের উপস্থিতিতে একটি বিশাল র‌্যালী উপজেলা প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে অনুষ্ঠানে সংগীত প্রশিক্ষক গুরু এমকে চৌধুরী জিন্নার নেতৃত্বে সুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন দেখাবো আলোর পথের সভাপতি ও ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে প্রথম আলো’র রাজশাহী বিভাগীয় নিজস্ব প্রতিনিধি আবুল কালাম মুহম্মদ আজাদ, ধামইরহাট সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা,দেশব্যাপী বাল্য বিবাহের প্রতিবাদে লাল পোশাক ধারী আনোয়ার তালুকদার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. খেলাল ই রব্বানী, কাউন্সিলর মুক্তাদিরুল হক, সঞ্চালক জাবিদ হোসেন মৃদু, সাবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ধামইরহাটে বাল্য বিয়েকে না বললো ৬ শতাধিক বালিকা

প্রকাশিত : ০৭:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯