০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

খুব শিগগিরই নুসরাত হত্যার চার্জশিট

আলোচিত নুসরাত হত্যা মামলার চার্জশিট খুব অল্প সময়ের মধ্যে দাখিল করা হবে বলে জানিয়েছেন ফেনীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান।

শনিবার বিকেলে জাগো নিউজকে এ কথা জানান তিনি। তবে ঠিক কবে এটি দাখিল করা হবে তার দিন-তারিখ জানাতে রাজি হননি।

মনিরুজ্জামান বলেন, নুসরাত হত্যা মামলায় পিবিআই সদর দফতরের শীর্ষ কর্মকর্তাদের দিকনির্দেশনায় ফেনী পিবিআই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মামলা পিবিআইয়ে হস্তান্তরের পর দ্রুত সময়ের মধ্যে সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত মামলার এজহারভুক্ত আট আসামিসহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে হত্যার দায় স্বীকার করে আটজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।তিনি বলেন, নুসরাত হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের গ্রেফতার করছে পিবিআই। গ্রেফতারকৃত ও আদালতে জবানবন্দিতে দেয়া তথ্য বিশ্লেষণ করে বাকি অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

এ মামলায় আদালতে নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, উম্মে সুলতানা পপি, কামরুন নাহার মনি, জাবেদ হোসেন, আবদুর রহিম ওরফে শরীফ, হাফেজ আবদুল কাদের ও জোবায়ের আহমেদ ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- অধ্যক্ষ এসএম সিরাজ উদ দৌলা, কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আলম, শিক্ষক আবছার উদ্দিন, সহপাঠী আরিফুল ইসলাম, নূর হোসেন, কেফায়াত উল্লাহ জনি, মোহাম্মদ আলা উদ্দিন, শাহিদুল ইসলাম, অধ্যক্ষের ভাগনি উম্মে সুলতানা পপি, জাবেদ হোসেন, জোবায়ের আহমেদ, নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, মো. শামীম, কামরুন নাহার মনি, আবদুর রহিম ওরফে শরিফ, ইফতেখার হোসেন রানা, এমরান হোসেন মামুন, মহিউদ্দিন শাকিল, হাফেজ আবদুল কাদের ও আওয়ামী লীগ সভাপতি ও ওই মাদরাসার সহ-সভাপতি রুহুল আমিন।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

খুব শিগগিরই নুসরাত হত্যার চার্জশিট

প্রকাশিত : ০৯:৫১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯