০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ডিএনসিসি মেয়রের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার আই ইগতানভ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ।

রোববার (২৮ এপ্রিল) ডিএনসিসি নগর ভবনে গিয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাক্ষাৎকালে দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্কের বিষয়ে তারা আলোচনা করেন। ঢাকা শহরকে একটি স্মার্ট, আধুনিক, নান্দনিক, পরিবেশবান্ধব শহরে রূপান্তরের লক্ষ্যে দুই দেশ যৌথভাবে কাজ করতে পারে বলে মেয়র রাশিয়ার রাষ্ট্রদূতকে জানান।

রাষ্ট্রদূত আলেক্সান্ডার আই ইগতানভ আগামী ৪-৭ জুলাই মস্কোতে অনুষ্ঠেয় ‘মস্কো আরবান ফোরাম ২০১৯’ এ অংশগ্রহণের জন্য মেয়র আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানান।

এসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই উপস্থিত ছিলেন।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ডিএনসিসি মেয়রের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ০৩:১১:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯