০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মগবাজারে ট্রেনের ধাক্কায় হতাহত দুই ভাই

রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরেক আরোহী। হতাহতরা আপন দুই ভাই।

মগবাজার রেলক্রসিংয়ে রবিবার রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা ছোটভাই সাবিল হোসেন রিফাত (২৬) নিহত হয়েছে। বড়ভাই মোহাম্মদ রিয়াজ (৩০) আহত হয়েছে। রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

দুর্ঘটনার পর দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন হাতিরঝিল থানার সহকারী উপপরিদর্শক মাকফুর রহমান। পরে রাত সোয়া ১টায় কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিয়াজ বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

তারা দুজনই শান্তিনগর এলাকার গুলবাগের বাসিন্দা। ময়নাতদন্তের জন্য সিফাতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

মগবাজারে ট্রেনের ধাক্কায় হতাহত দুই ভাই

প্রকাশিত : ১০:৫৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯