০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

সরিষাবাড়ীতে নবনির্বাচিত জন প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠিত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে অভিষেক অনুষ্ঠান ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ এপ্রিল উপজেলা প্রশাসন পরিষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা সবাই মিলে সরিষাবাড়ীকে উন্নয়নের রোল মডেল তৈরি করতে চাই। আমার কাছে কোনো উন্নয়নের কথা বলতে হবে না। তবে সরিষাবাড়ীতে কোনো মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গীবাদের স্থান হবে না। সরকারি উন্নয়নের কাজে দুর্নীতি বরদাশ করা হবে না। কোনো রাজাকারের স্থান সরিষাবাড়ীর মাটিতে হবে না। এই জনপদের মানুষ নৌকায় ভোট দিয়েছে উন্নয়ন করার জন্য। তাই আমি উন্নয়ন করে তাদের অন্তরে জায়গা করে নিবো। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার প্রমুখ।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সরিষাবাড়ীতে নবনির্বাচিত জন প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯