০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

শপথ নিলেন বিএনপির আরো চার এমপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত চার সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন।

সোমবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান। যারা শপথ নিয়েছেন তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উকিল আব্দুস সাত্তার এবং বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন। শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন।

সংসদ ভবনের নিচ তলায় শপথকক্ষে জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং মো. জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির জাহিদুর রহমান জাহিদ শপথ নেন। এ নিয়ে বিএনপির পাঁচজন শপথ নিলেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্ধারিত সময়ের শেষ দিনেও শপথ নেননি। জাহিদুর রহমান শপথ নেওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মাত্র ছয়জন প্রার্থী জয়ী হন। কিন্তু কারচুপির অভিযোগ তুলে নির্বাচনের ফল বর্জন করে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

শপথ নিলেন বিএনপির আরো চার এমপি

প্রকাশিত : ০৮:১৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯