০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

গাজীপুরে পাঁচ ডাকাত আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে র‌্যাব-১।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আটককৃতরা হলো- শ্রীপুর উপজেলার গলদাপাড়া এলাকার মানছারুল ইসলাম তামিম (২৫), মো. মোস্তফা কামাল (২৮), নাজমুল হাসান (৩৫), নুরুল আমিন (৩০) ও শাহারিয়ার কাজল (৩৯)।

র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদে জানা যায়, জৈনাবাজার এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে।পরে সেখানে অভিযান চালিয়ে ডাকাতদলের ওই পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি রামদা, একটি ছুরি, একটি পাইপ গান, পাইপ গানের পাঁচটি বুলেট, একটি মোটরসাইকেল, নগদ ৩১ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়।

আব্দুল্লাহ আল-মামুন আরো জানান, ধৃত আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাতদলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয় দেখিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ি, টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ইত্যাদি ডাকাতি করে আসছিল।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

রাজস্ব আদায়ে টিআইএনধারীদের বাড়ি বাড়ি এনবিআরের চিঠি

গাজীপুরে পাঁচ ডাকাত আটক

প্রকাশিত : ০৪:১৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯