০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ছুটি বাতিল নৌ-পুলিশের

ঘূর্ণিঝড় ফণীর ক্ষয়ক্ষতি রোধ ও নৌপথে জননিরাপত্তার স্বার্থে নৌ-পুলিশের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় ফণীর ক্ষয়ক্ষতি রোধ ও জনগণের নিরাপত্তায় নৌ-পুলিশের সব কর্মকর্তা ও সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে।’

এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সব কর্মকর্তা-কর্মচারীদের ১ মে থেকে সব ছুটি বাতিল করা হয়ছে। ফলে ৩ ও ৪ মে সরকারি ছুটির দিনে খোলা থাকবে নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীনস্ত সংশ্লিষ্ট দফতর।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ শুক্রবার (৩ মে) বিকেলে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে সন্ধ্যা নাগাদ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে।

ইতিমধ্যে পায়রা ও মংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর ও চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

ছুটি বাতিল নৌ-পুলিশের

প্রকাশিত : ০৩:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯