০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

দূর্গত এলাকায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা শুরু নৌবাহিনীর

ঘূর্ণিঝড় ফণি পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় দূর্গত এলাকাগুলোতে জরুরি উদ্ধারকাজ, ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তা শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, সকালে খুলনার তিতুমীর নেভাল জেটি থেকে জরুরি ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সহায়তা নিয়ে নৌবাহিনীর জাহাজ মেঘনা ও তিস্তা বরিশালের বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলার উদ্দেশ্যে যাত্রা করে। এছাড়া নৌবাহিনী জাহাজ এলসিটি-১০৪ মোংলার দিগরাজ নৌঘাঁটি থেকে সাতক্ষীরার নীলডুমুরের উদ্দেশ্যে যাত্রা করে। পাশাপাশি চট্টগ্রাম, খুলনা ও মোংলা এলাকার নৌবাহিনীর কন্টিনজেন্ট এবং অন্যান্য জাহাজ দ্রুত দূর্গত এলাকায় মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

ত্রাণ হিসেবে শুকনা খাবার, বিনামূল্যে চিকিৎসা সেবা, জীবন রক্ষাকারী ঔষধ ও খাবার স্যালাইন বিতরণের কাজ করছে নৌবাহিনীর সদস্যরা।

জাহাজগুলোতে ত্রাণ সহায়তা হিসেবে দুই হাজার পরিবারের জন্য তিন দিনের শুকনা খাবার মজুদ করে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি তেল, দুই কেজি লবণ, দুই কেজি চিড়া, দুই কেজি মুড়ি, এক কেজি গুড়, প্যাকেট বিস্কুট, মোমবাতি, পলিথিন ব্যাগ, ম্যাচ বক্স, বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও জীবন রক্ষাকারী ঔষধ দেওয়া হয়েছে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

দূর্গত এলাকায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা শুরু নৌবাহিনীর

প্রকাশিত : ০৮:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯