১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রীর চোখের সফল অস্ত্রোপচার

লন্ডনের মরফিল্ড চক্ষু হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ মে) তার চোখে অস্ত্রোপচার করা হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার দুপুরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী এখনো হাসপাতালে চিকিৎসকের পরিচর্যায় রয়েছেন

দলীয় কর্মসূচিতে অংশ নেয়ার বিষয়ে বলেন, যদি তিনি সময় পান তাহলে কর্মসূচিতে অংশ নেবেন।

এর আগে সরকারি সফরে বুধবার যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় এবং বিকেল পৌনে ৪টায় (স্থানীয় সময়) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দা মুনা তাসনীম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবুল মোমেন, প্রধানমন্ত্রীর বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রমুখ।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

প্রধানমন্ত্রীর চোখের সফল অস্ত্রোপচার

প্রকাশিত : ১০:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯